আনন্দ আর উল্লাসের মধ্য দিয়ে শেষ হলো ওয়ালটন মার্সেল সিংনা নৌকা বাইচ। টাঙ্গাইল জেলার সিংনা সমাজ কল্যাণ যুব সংঘের ব্যবস্থপনায় অনুষ্ঠিত গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা উপভোগ করেছেন বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার নারী, পুরুষ, শিশু, বৃদ্ধসহ নানা বয়সী উৎসুক জনতা।
শুক্রবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পুরুষ ৭ মাল্লা নৌকা গ্রুপে প্রথম হয়েছে কালিহাতি থানার আকাশের দল। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে কালিহাতি থানার জুরান ও জুলহাসের দল।
পুরুষ ২৫ মাল্লা নৌকা গ্রুপে প্রথম হয়েছে সখীপুর থানার সাদেকের দল। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে কালিহাতি থানার ইব্রাহিম ও বেলায়েতের দল।
পুরুষ ৫০ মাল্লা নৌকা গ্রুপে প্রথম হয়েছে বাশাইল থানার রমেশ মেম্বারের দল। দ্বিতীয় হয়েছে ঘাটাইল থানার ফজলুল হক বীর প্রতিকের দল। তৃতীয় হয়েছে বাশাইল থানার মান্নান সিদারের দল।
প্রমীলা ৭ মাল্লা নৌকা গ্রুপে প্রথম হয়েছে কালিহাতি থানার কাবলীর দল। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে কালিহাতি থানার কল্পনা ও সেলিনার দল। দিন ব্যাপী এবারের নৌকা বাইচ প্রতিযাগিতায় পুরুষ ও প্রমীলা বিভাগে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক নৌকা দল অংশ নিয়েছে। প্রতিযোগিতায় প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা পুরস্কার হিসেবে পেয়েছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের পক্ষ থেকে ফ্রিজ, রঙ্গিন টেলিভিশন, হোম অ্যাপ্লায়েন্সসহ নানা আকষর্নীয় পুরস্কার। আরবি গ্রুপের এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন ।
ঢাকা, ১ আগস্ট (টাইমনিউজবিডি.কম) //জেডআই





