টানা দ্বিতীয় বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলছে শ্রীলংকা। আর সব মিলিয়ে তৃতীয় বার। পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়ার পর গত বিশ্বকাপে নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে দলটি। এবার প্রতিপক্ষ ভারত। সাবেক চ্যাম্পিয়নদের বিপক্ষে ১৩১ রান করতে পারলেই প্রথমবারের মতো শিরোপাটি জিততে পারবে মালিঙ্গারা।
আগের দুটি বিশ্বকাপের সাক্ষী কুমার সাঙ্গাকার ও মাহেলা জয়াবর্ধনে বিশ্বকাপের পরই টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন। ফলে এবার শিরোপাটি জিততে না পারলেও আফসোস নিয়ে ২০ ওভারের ফরম্যাটকে বিদায় জানাতে হবে তাদেরকে।
সাঙ্গাকারাদের অনেক প্রতীক্ষার অবসান ঘটাতে শিরোপা নির্ধারণী ম্যাচটিতে টস জিতে প্রথমে বোলিং বেছে নেন দলনেতা লাসিথ মালিঙ্গা। বল হাতেও সফল ছিলেন তার দলের বোলাররা। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩০ রানের বেশি এগুতে পারেনি ভারত।
এই ম্যাচেও ব্যাট হাতে ভারতের রানার চাকা সচল রেখেছেন বিরাট কোহলি। আগের ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ী এই ক্রিকেটার এদিন করেছেন হাফ-সেঞ্চুরি। দলীয় ৪ রানে প্রথম উইকেট হারানো ভারতকে দ্বিতীয় উইকেটে রোহিত শর্মাকে সঙ্গে নিয়ে এনে দিয়েছেন ৬০ রান। ২৬ বলে ২৯ রান করা রোহিত আউট হলেও শেষ ওভারের শেষ বল পর্যন্ত মাঠে টিকে ছিলেন কোহলি। শেষ বলে রান আউট হওয়ার আগে ৫৮ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৭৭ রান করেছেন তিনি। এছাড়া যুবরাজ সিং ১১ রান করে আউট হন। ৪ রান নিয়ে অপরাজিত ছিলেন দলনেতা মহেন্দ্র সিং ধোনি।
শ্রীলংকার বোলার কুলসেকারা, হেরাথ ও ম্যাথুস একটি করে উইকেট পান।
খেলা
শিরোপার জন্য লংকানদের চাই ১৩১
টানা দ্বিতীয় বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলছে শ্রীলংকা। আর সব মিলিয়ে তৃতীয় বার। পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়ার পর গত বিশ্বকাপে নিজেদের মাঠে ওয়েস্ট





