বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম ফাস্ট বলার রুবেল হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।
নাজনীন আক্তার হ্যাপি (১৯) এ মামলা দায়ের করে বলে জানা যায়।
বিষয়টি টাইমনিউজবিডিকে নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ওসি সালাহ উদ্দীন।
তিনি জানান, আজ শনিবার বিকাল ৪টা ০৫ মিনিটে ঐ কিশোরী থানায় এসে নারী ও শিশু নির্যাতন আইনে ৯ এর ১ ধারায় এ মামলা দায়ের করেন।
তবে মামলায় রুবেল হোসেনের ঠিকানা উল্লেখ করেনি হ্যাপী। তিনি এজাহারে আসামির ঠিকানার স্থলে লিখেছেন, ‘মিরপুর কমার্স কলেজের সামনে, দেখলে চিনব।’
বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেছে বলে মামলায় উল্লেখ করছে জানান ওসি।
বাদীনি নাজনীন আক্তার হ্যাপী মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ১৬ নম্বর সড়কের ২৬ নম্বর বাসায় থাকেন।
প্রসঙ্গত, মোস্তাফিজুর রহমান মানিকের ‘কিছু আশা কিছু ভালোবাসা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় হ্যাপীর। এরপর ‘সমসাময়িক’ নামের একটি ছবিতে অভিনয় করেন। এর আগে তিনি কয়েকবার ছিনতাইকারীর কবলে পড়ে সংবাদের শিরোনাম হয়েছেন।
জেইউ/এসএইচ





