আজ শনিবার বিশ্ব ট্রমা দিবস। কিন্তু এই দিবসটি সম্পর্কে বেশির ভাগ মানুষই জানে। বিভিন্ন দুর্ঘটনায় আহত মানুষের চিকিৎসা ও সেবায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ শনিবার দিবসটি পালন করা হয়।

তবে বাংলাদেশে সরকারি পর্যায়ে দিবসটি পালন করা হয় না। কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনেই সীমাবদ্ধ থাকে দিবসটি।

বিশ্বস্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানে জানা গেছে, প্রতি বছর বিশ্বে প্রায় ১২ লাখ মানুষ দুর্ঘটনায় নিহত হয়। আহত হয় পাঁচ কোটিরও বেশি মানুষ। উন্নয়নশীল দেশে ৫০ শতাংশ মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়।

বাংলাদেশে সঠিক পরিসংখ্যান না থাকলেও ২০০৩ সালের একটি প্রতিবেদনে দেখা গেছে, বছরে ৩ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। ধারণা করা হয়, বর্তমানে এ সংখ্যা ১০ থেকে ১২ হাজার ছাড়িয়ে যাবে। যত মানুষ নিহত হয় তার চেয়ে তিনগুণ বেশি মানুষকে পঙ্গুত্ববরণ করতে হয়। দশগুণকে হাসপাতালে ভর্তি থাকতে হয় এবং ত্রিশগুণকে চিকিৎসা নিতে হয়।

আহত এসব মানুষের সেবা নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিশ্ব ট্রমা দিবস পালন করছে।

ইআর