পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক ও তেহরিকে ইনসাফ দলের চেয়ারম্যান ইমরান খান তার দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে জানিয়েছেন, সুখবর আসছে শিগগিরই। আর বিয়ে কোনো অপরাধ নয়।
ব্রিটিশ গণমাধ্যমে ইমরান খানের (৬২) বিয়ের খবর প্রচারের কয়েক দিন পর মঙ্গলবার তিনি এ কথা বললেন।
গণমাধ্যমের খবর থেকে জানা গেছে- ইমরান খান রেহাম খান (৪১) নামে এক পাকিস্তানি ব্রডকাস্ট জার্নালিস্টকে বিয়ে করেছেন। রেহাম বিবিসির এক সময়কার আবহাওয়া সংবাদ পাঠিকা।
ইমরানের মতে বিয়ে করাটা সমস্যা না হলেও পাকিস্তানের রক্ষণশীল সামাজিক পরিমণ্ডলে তা বড়ই সমস্যা। ইতিমধ্যেই সমালোচনার ঝড় বইছে ইমরান খানের নতুন ‘স্ত্রী’কে নিয়ে। কারন রেহামের উদ্দাম জীবনধারার মাঝে কথা রটেছে "রেহাম খান একজন সমকামী।"
তবে এটিই প্রথমবার নয়, এর আগেও পাকিস্তানে একসময় আলোচনার শীর্ষে এসেছিলেন এই সুন্দরী। সেই সময় রেহাম খানের একটি ভিডিও প্রকাশ হয়েছিল, যাতে দেখা যায় এক ব্রিটিশের সাথে বল সালসায় মত্ত রেহাম।তখন ছোট পোশাকে তার সেই নাচ মেনে নেয়নি পাকিস্তানের রক্ষণশীল সমাজ।
এছাড়া গণমাধ্যমে রেহামকে বিয়ে করার খবরটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই 'হায় হায়' পড়ে গেছে ইমরান খানের পরিবারের অভ্যন্তরে।
তার বোন আলিমা খান বলেছেন, 'এই বিয়ের ব্যাপারটি নিয়ে কিছু দিন আগে ইমরানকে প্রশ্ন করা হলে সে অস্বীকার করেছিল।'
আলিমা আরও বলেছেন, যেহেতু ইমরান কিছু দিন আগে বিয়ের বিষয়টি অস্বীকারই করেছেন, তাই তিনি নতুন স্ত্রী'র সঙ্গে মোলাকাতও করতে চান না।
এতোসব জল্পনার সময়ই ইমরান খান লন্ডন থেকে ফিরে রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বলেন, “বিয়ে করা তো কোনো অপরাধ নয়। তবে কারো যদি প্রথম বিয়ের সুবাদে সন্তান থাকে তাহলে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। সে কারণে তিনি আগে তার ছেলেদেরকে জানিয়েছেন।
ইমরান খান আরো বলেন, "সন্তানদের কথা বিবেচনা করে গত ১০ বছর ধরে আমি বিয়ের কথা ভাবিনি কারণ আমি তাদেরকে কষ্ট দিতে চাইনি। এখনো আমার সন্তানদেরকে না জানিয়ে আমি গণমাধ্যমকে কোনো বিবৃতি দিতে চাইনি। আমি আমার সন্তানদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। চলতি সপ্তাহেই আমি আপনাদেরকে বিয়ের বিষয়ে সুসংবাদ দেব।"
লন্ডনে তিনি তার সাবেক শাশুড়ির বাড়িতে দুই ছেলের সাথে কথা বলেন।
সূত্র: এনডিটিভি অনলাইন, দ্য টেলিগ্রাফ, মেইল অনলাইন, রেডিও তেহরান।
ইআর





