গান অনেক শক্তিশালী মাধ্যম। এখন থেকে দুই যুগ আগেও যখন সোশ্যাল মিডিয়া অনুপস্থিত ছিল তখনও সাধারণের কাছে পোঁছানোর এটাই শ্রেষ্ঠ মাধ্যম ছিল। বলতে গেলে এখনো তাই।

আর কালে কালে মানবতা রক্ষার স্লোগান নিয়ে বহু শিল্পীই গান ধরেছেন। সেই ৭১ এর জাগরণের গান, এরপর জর্জ হ্যারিসন থেকে মাইকেল জ্যাকসন সবাই সুর টেনেছেন মানবতার গাঁয়ে আঘাত লাগলে।

সেই ধারাবাহিকতায় মায়ানমারে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর উপর অমানবিক নির্যাতন ও নৃশংসতার প্রতিবাদে ‘মানবতা কাঁদছে দেখ’ শিরোনামে একটি মিউজিক্যাল ভিডিও নির্মাণ করেছে থার্ড ব্রাকেট।

বাংলা ও ইংরেজী ভাষায় তৈরী হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী একটি মিউজিক্যাল ভিডিওটির কথা, সুর ও কন্ঠ দিয়েছেন এবি সিদ্দিক।

হৃদয় জেজের মিউজিক নির্দেশনায় ৭ মিনিটের এই গানটির ইংরেজী অনুবাদ করেছেন প্রফেসর হাবিবুর রহমান।

তিনি বলেন, "রোহিঙ্গাদের উপর যা চলছে তা মানবিকতার চরম লঙ্ঘন এবং সকল নির্যাতিতদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করছি।"

তরুণ এই প্রতিভাবান শিল্পী বলেন, "মায়ানমারে রোহিঙ্গাদের উপর নৃশংসতা- সভ্যতার পিছুটান। মানবতার বার্তা বিশ্ব বিবেকের কাঠগড়ায় পৌঁছে দেয়ার সামান্য চেষ্টা মাত্র।"

আরাফাত/মাহমুদ