সিরিয়ার সামরিক বাহিনী ইসরাইলের একটি এফ-সিক্সটিন জঙ্গিবিমান ভূপাতিত করেছে। এছাড়াও ইসরাইল এবং আমেরিকাকে হুঁশিয়ারি করেছে সিরিয়া।

আজ (শনিবার) সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশের উত্তরাঞ্চলে একটি ইসরাইলি জঙ্গিবিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে। এর আগে আজই ইসরাইলি জঙ্গিবিমান থেকে সিরিয়ার একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়।

দখলদার ইসরাইল কর্তৃপক্ষ তাদের জঙ্গিবিমান ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেছে। তবে জঙ্গিবিমানের দুই পাইলট বেঁচে গেছে বলে তারা দাবি করেছে।

ইসরাইল বলেছে, দুই পাইলটকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক দিন আগেও সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হয়। বিশ্ব মুসলিমের অন্যতম প্রধান শত্রু ইসরাইল মাঝে মধ্যেই মুসলিম দেশ সিরিয়ায় হামলা চালাচ্ছে।

ইসরাইল এবং আমেরিকাকে সিরিয়ার হুঁশিয়ারি

ইসরাইলের এফ-১৬ বিমান ভূপাতিত করার মধ্য দিয়ে তেল আবিব এবং ওয়াশিংটনের প্রতি হুঁশিয়ারি বার্তা দিয়েছে সিরিয়া। এ ছাড়া, ইসরাইলের উপর্যুপরি হামলার মুখে নির্বিকার বসে থাকবে না বলেও আভাস দিয়েছে দামেস্ক।

ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ সব কথা বলেন রাজনৈতিক বিশ্লেষক মিমি আল- লাহাম। অস্ট্রেলিয়ার পার্থ থেকে এ সাক্ষাৎকার দেন তিনি।

লাহাম আরও বলেন, ধারণা করা হচ্ছে ইসরাইলের একাধিক জঙ্গি বিমান ভূপাতিত করেছে সিরিয়া। কিন্তু তেল আবিব তা নিশ্চিত করেনি। তিনি আরও বলেন, গত কয়েক বছরে সিরিয়ায় যে সব ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে ইসরাইলের বিমান ভূপাতিত করাকে উল্লেখযোগ্য বিষয় বলে গণ্য করতে হবে। এর মাধ্যমে গোটা ঘটনাবলী মোড় নিতে শুরু করেছে।

মিমি আল-লাহাম বলেন, গত পাঁচ বছর ধরে সিরিয়ার ভূখণ্ড এবং আকাশসীমা বারবার লঙ্ঘন করছে ইসরাইল। এ ছাড়া, সিরিয়ার সামরিক অবস্থানের ওপর বোমা বর্ষণও করছে তেল আবিব। তিনি বলেন, গোলান মালভূমিত তৎপর দায়েশ সন্ত্রাসীদের রক্ষা করার জন্য ইসরাইল এ সব করছে।

তবে এবারই প্রথম ইসরাইলের সামরিক বাহিনী তাদের একটি বিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করতে বাধ্য হলো। এ ঘটনার মধ্য দিয়ে ভবিষ্যতে হামলা করা থেকে ইসরাইল বিরত থাকবে।

এমবি