শিক্ষার্থীদের চাকরির অধিকার হরণ করে দলীয়করণের পথে সরকার: ছাত্রশিবির
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত নিয়োগের গেজেট থেকে মেধাবী ও যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি বলছে, শিক্ষার্থীদের চাকরির অধিকার হরণ করে সরকার দলীয়করণের পথে এগোচ্ছে।
রাবি শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় ছাত্রশিবিরের অ্যাম্বুলেন্স উপহার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের চিকিৎসাসেবা সহজ করতে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে একটি অ্যাম্বুলেন্স দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
সাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল A+ সংবর্ধনা
সাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় A+ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।
গোবিন্দগঞ্জ ছাত্রশিবিরের উপর ছাত্রদলের হামলা
সুনামগঞ্জের ছাতকে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে, কলেজ ছাত্রসংসদ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেনীর নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীরা উদ্দেশ্য প্রনোদিত ভাবে অস্ত্র-স্বস্ত্র দিয়ে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা করে রক্তাক্ত জখম করেছে।
চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রায় চার হাজার নবীন শিক্ষার্থীকে বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাবি শাখা। ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল, কলমদানি, পবিত্র কুরআন ও অনুপ্রেরণামূলক বইসহ বিভিন্ন উপহার দেওয়া হয়। পাশাপাশি অনুষ্ঠানে আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।











