রোববার সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের অমৃতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, মোছা. রেবেকা বেগম, স্বামী মৃত শফিকুল ইসলামের বসতবাড়িতে উপজেলার পুরাতন ঈশ্বরদী এলাকার মৃত রুস্তম আলীর ছেলে কাজল হোসেন গিয়ে নিজেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লোক পরিচয় দিয়ে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে প্রতারণার চেষ্টা করেন।

স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে আটক করে লালপুর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

পরবর্তীকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর হোসেন।

প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় কাজল হোসেনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সেবা বা কার্ড প্রদান সংক্রান্ত বিষয়ে কেউ প্রতারণার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।