মঙ্গলবার (১৯ মে) সকালে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বরিশালের বিআইডব্লিউটিএ কার্যালয় পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন দফতরের উপস্থিতি পরিস্থিতি ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
সূত্র জানায়, সোমবার রাতে বরিশাল সরকারি রেস্ট হাউজে অবস্থান করেন প্রতিমন্ত্রী। পরদিন সকাল ঠিক ৯টার দিকে কাউকে অবহিত না করে সরাসরি বিআইডব্লিউটিএ কার্যালয়ে উপস্থিত হন তিনি। পরিদর্শনের সময় দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তাকে কার্যালয়ে উপস্থিত না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।
অনুপস্থিত কর্মকর্তাদের বিষয়ে খোঁজ নিতে গেলে কেউ অসুস্থতার কারণ দেখান, আবার কেউ ছুটিতে থাকার তথ্য দেন বলে জানা গেছে। তখন প্রতিমন্ত্রী প্রশ্ন করেন, তাহলে দফতরের কাজ কীভাবে চলছে?
বিআইডব্লিউটিএ বরিশাল নদীবন্দর কর্মকর্তা আসাদুজ্জামান ইমন বলেন, প্রতিমন্ত্রী মহোদয় তাদের না জানিয়ে হঠাৎ করেই অফিসে এসেছেন। এসে তিনি দুই-একজন কর্মচারীকে উপস্থিত পাননি।
এমএম