মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পাবনা ডিবির ওসি রাশিদুল ইসলাম। এর আগে সোমবার দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মিরপুর এলাকা থেকে ডিবির একটি দল তাদের গ্রেপ্তার করে।

রাসেল পাবনা-৩ আসনের সাবেক আওয়ামী লীগ এমপি মকবুল হোসেনের ছেলে ও ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বশির আহমেদ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং স্থানীয় এপিক প্রিন্টার্সের মালিক।

ডিবির ওসি রাশিদুল ইসলাম বলেন, ঢাকায় গ্রেপ্তারের পর পাবনা ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে রাসেলকে আদালতে পাঠানো হয়েছে। অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।