সম্মেলনে বাংলাদেশ থেকে আগত নেতারা চীন ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

চীনের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাংলাদেশি ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হয়।

দুই দিনব্যাপী এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ।

সম্মেলনে স্টাডি সার্কেল চীনের সদস্যদের উপস্থিতিতে ও তাদের সরাসরি ভোটে আগামী দুই বছরের জন্য সংগঠনের নতুন ডিরেক্টর, কো-অর্ডিনেটর ও কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

এর আগে, চীন সফররত অতিথিদের বিমানবন্দরে স্বাগত জানান স্টাডি সার্কেল চীনের নবনির্বাচিত ডিরেক্টর মো. গোলাম কাদের সিদ্দিকী, ডেপুটি ডিরেক্টর আজিজ আহমদ, ডেপুটি ডিরেক্টর ড. মুজাম্মেল হক, পরামর্শ সভার সদস্য সাব্বির আহমদ, সংগঠনের সদস্য আতিকুর রহমান, রেদওয়ানুল হক, আশিকুল ইসলাম শাওন, মনিরুজ্জামান শিহাবসহ অন্যান্য নেতারা।

সম্মেলনে বাংলাদেশ থেকে আগত নেতারা চীন ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন, বিশেষ করে শিক্ষা, ব্যবসা, চিকিৎসা, পর্যটন ও কলকারখানা স্থাপনের মতো খাতগুলোকে বিশেষ গুরুত্বের সাথে বিবেচনায় আনার ওপর জোর দেন। এ ছাড়া তারা চীন প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেসব সমস্যা সমাধানের পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এই সম্মেলন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে সংগঠনকে আরও সুসংহত ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করে। সবাইকে উপস্থিত হয়ে সম্মেলনটি সফল করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন স্টাডি সার্কেল চীনের নবনির্বাচিত ডিরেক্টর গোলাম কাদের সিদ্দিকী।

এমএম