জরিপ অনুযায়ী, পাকিস্তানের ৬৬ শতাংশ প্রাপ্তবয়স্ক বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। শ্রীলঙ্কায় এ হার ৫৬ শতাংশ। ২০২৪ সালের তুলনায় শ্রীলঙ্কায় বাংলাদেশের প্রতি ইতিবাচক ধারণা ৯ শতাংশীয় পয়েন্ট বেড়েছে।

তবে ভারতের চিত্র সম্পূর্ণ ভিন্ন। দেশটির মাত্র ২৫ শতাংশ নাগরিক বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। ২০২৪ সালের তুলনায় এই হার ১০ শতাংশীয় পয়েন্ট কমেছে।

ভারতের নাগরিকদের ধর্মীয় পরিচয় অনুযায়ী বাংলাদেশের প্রতি দৃষ্টিভঙ্গিতেও উল্লেখযোগ্য ব্যবধান দেখা গেছে। জরিপে ৪১ শতাংশ ভারতীয় মুসলিম বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। অন্যদিকে, ভারতীয় হিন্দুদের মধ্যে এ হার ২৩ শতাংশ।

পিউ রিসার্চের প্রতিবেদনে বলা হয়েছে, বয়স, শিক্ষা ও ধর্মীয় পরিচয়সহ বিভিন্ন সামাজিক ও জনমিতিক বৈশিষ্ট্যের ওপর প্রতিবেশী দেশগুলোর প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য তৈরি হতে পারে।

এস