রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা ৬টা ২ মিনিটে মুকিমবাজারের একটি হেলমেটের গোডাউনে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

সর্বশেষ খবর অনুযায়ী, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এস