ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৫৮ সেন্ট বা ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ৭২ দশমিক ৫৭ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮৮ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭০ দশমিক ১১ ডলারে উঠেছে।
ডাচ আর্থিক প্রতিষ্ঠান আইএনজির বিশ্লেষকদের মতে, বৈশ্বিক তেলের বাজারে এখনো উল্লেখযোগ্য ঝুঁকি রয়ে গেছে। যদিও বাজারের অনেক অংশগ্রহণকারী তেল সরবরাহ দ্রুত স্বাভাবিক হবে, এমন প্রত্যাশাতেই বেশি গুরুত্ব দিচ্ছেন এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ভারসাম্যের দিকটি বিবেচনা করছেন।
বিশ্লেষকদের মতে, বাজারের এই আত্মতুষ্টি কিছুটা অস্বাভাবিক। কারণ তেল সরবরাহ স্বাভাবিক হতে বেশি সময় লাগলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরো উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।
এদিকে, টানা তিন দিনের উত্তেজনার পর একে অপরের ওপর হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে।Language Resources
হরমুজ প্রণালি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসার পরিকল্পনা করেছে দুই দেশ।
অ্যাক্সিওসের খবরে বলা হয়েছে, বৈঠকে কারিগরি পর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আপাতত উভয় পক্ষ হামলা থেকে বিরত থাকবে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলও স্বাভাবিক রাখার বিষয়ে সম্মত হয়েছে।
এনএইচ