রোববার (১৯ জুলাই) লা রিপাবলিকা পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে, গত শনিবার রাতে ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি চুপাকা শহরের কাছে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে আঘাত হানে। কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ করছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা ছিল চঙ্গোস বাজো জেলা, যেখানে মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে কর্মকর্তারা মৃতদের পরিচয় এখনো প্রকাশ করেননি।
এই কম্পনে বেশ কয়েকটি ঐতিহাসিক ধর্মীয় স্মৃতিস্তম্ভ এবং অন্যান্য ঐতিহ্যবাহী স্থানও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে।
অনুসন্ধান, উদ্ধার এবং ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি দল পাঠানো হয়েছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি
এস