বুধবার ( ৯ সেপ্টেম্বর) ইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তফসিল ঘোষণা করা হবে। এ ক্ষেত্রে ২৯ অক্টোবরকে ভোটগ্রহণের দিন ধার্য করে তফসিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ভোটগ্রহণের আরও একটি তারিখ নিয়ে আলোচনা হয়েছে, সেটি হলো ২৭ অক্টোবর। তফসিল ঘোষণা হওয়ার পর চূড়ান্ত তারিখ সম্পর্কে জানা যাবে।
এর আগে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ গত রোববার বলেছিলেন, চলতি সপ্তাহেই তফসিল হবে।
এর আগে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার গণমাধ্যমকে বলেছিলেন, এই নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিংয়ের জন্যও আমরা প্রস্তুতি নিচ্ছি। আশা রাখি, অল্প কিছুদিনের মধ্যেই আমরা তফসিল ঘোষণা করতে পারব। নির্বাচন, পূজা, পরীক্ষা ইত্যাদি বিবেচনায় নিয়ে তারিখ নির্ধারণ করা হবে।
জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ বিষয়ে বলেছেন, নির্বাচনের দিন থেকে আগের ৪০ থেকে ৪৫ দিন হাতে রেখে তফসিল দিতে হয়। কারণ, এই সময়টুকু নির্বাচনি প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজন হয়।
২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এতে বলা হয়, সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, গত ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকে আসনটি শূন্য হয়েছে।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচিত হয়েছিলেন। গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
এমএম