বুধবার (২৮ মে) রাজধানীর নয়া পল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশে ভারচুয়ালি উপস্থিত হয়ে তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।
বিএনপির ভারপ্রাপ্ত এই চেয়ারম্যান বলেন, আর কথা বলার রাজনীতি নয়, আগামী দিনের রাজনীতি নিরাপদ কর্মপরিবেশ, কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি। আগামী দিনের রাজনীতি বাস্তবায়ন ও দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে পরিবারের নারীপ্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করবে। কৃষকদের জন্য ফারমার্স কার্ড প্রদান দলের প্রধান অগ্রাধিকার হিসেবে থাকবে বলেও জানান তিনি।
জনগণের বিশ্বাস নষ্ট হয়, অন্তবর্তী সরকারের এমন পদক্ষেপ না নিতেও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, কেউ যদি ক্ষমতায় থাকতে চান, পদত্যাগ করে জনণের কাতারে আসুন, নির্বাচন করুন।
এছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়ারও দাবি জানান তারেক রহমান।
এইচআর