সোমবার সন্ধ্যা ৭টায় পুলিশ হেডকোয়ার্টারে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে লংমার্চ নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন জোটের নেতারা।

১১ দলীয় ঐক্যের নেতারা জানান, আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে আয়োজনের লক্ষ্যে আইজিপির সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা হবে।

বৈঠক শেষে পুলিশ হেডকোয়ার্টারের সামনে সাংবাদিকদের ব্রিফিং করবে ১১ দলীয় জোট।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এস