বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্রশিবির কুমিল্লা মহানগর এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে শিবির সভাপতি বলেন, বিএনপি নির্বাচন দেবে না—এটা তাদের রাজনৈতিক আচরণেই স্পষ্ট। তারা গণতান্ত্রিক কোনো সিস্টেমে বিশ্বাস করে না এবং নিজেদের দলের ভেতরেও গণতান্ত্রিক চর্চা করে না। তবে আমরা আশা করি সরকার সঠিক সময়ে নির্বাচন আয়োজন করবে। ছাত্রশিবির নির্বাচনসংক্রান্ত যাবতীয় দাবি-দাওয়া সরকারের কাছে তুলে ধরবে। তবে নির্বাচন নিয়ে সরকার যদি কোনো ধরনের কারচুপির আশ্রয় নেয়, তা হবে তাদের জন্য মারাত্মক ভুল। সে ক্ষেত্রে শিক্ষার্থীরা রাজপথে আন্দোলনে নামলে সরকারের পক্ষে ক্ষমতায় টিকে থাকাও কঠিন হয়ে যাবে।
১১ রাজনৈতিক দলের লংমার্চ প্রসঙ্গে তিনি বলেন, লংমার্চে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এটি সফলভাবে সম্পন্ন হয়েছে, যা একটি মাইলফলক। আগামী ১৯ সেপ্টেম্বর আরও একটি লংমার্চ অনুষ্ঠিত হবে।
ইতালিতে বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর আক্রমণ ও এনসিপি নেতাকর্মীদের ওপর ডিম ছোড়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে স্বৈরাচারী আওয়ামী লীগ বিদেশে তাদের পাচার করা অর্থ ব্যবহার করছে। এসব অপ্রীতিকর ঘটনার সুষ্ঠু তদন্ত করে কার্যকর ব্যবস্থা নিতে আমরা প্রশাসন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানাচ্ছি।
মহানগর ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েতের সভাপতিত্বে ও সেক্রেটারি ডা. কাজী আকিব আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ। অনুষ্ঠানে জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতারা বক্তব্য দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে কুমিল্লা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এস