শুধু ফুটবল নয়, এ কর্মসূচির আওতায় থাকবে ফুটসাল ও বিচ সকারের ম্যাচও।
এএফএ জানিয়েছে, ম্যাচের প্রথমার্ধে ১০ মিনিট পূর্ণ হওয়ার পর খেলা এক মিনিটের জন্য থামানো হবে। এ সময় মাঠ ও গ্যালারিতে করতালির মাধ্যমে সম্মান জানানো হবে আর্জেন্টাইন কিংবদন্তিকে।
মেসির ঐতিহাসিক ১০ নম্বর জার্সির প্রতি শ্রদ্ধা জানাতেই ম্যাচের ১০ মিনিটকে বেছে নেওয়া হয়েছে।
এরই মধ্যে কোপা আর্জেন্টিনার একটি ম্যাচে মেসিকে ঘিরে এমন আবেগঘন দৃশ্য দেখা গেছে। বোকা জুনিয়র্স ও ভেলেস সার্সফিল্ডের ম্যাচে মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা করতালি দিয়ে সম্মান জানান তাকে।
এএফএর নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব স্টেডিয়ামে বড় পর্দার ব্যবস্থা রয়েছে, সেখানে ম্যাচ শুরুর আগে মেসিকে নিয়ে অ্যাসোসিয়েশনের তৈরি বিশেষ ভিডিও প্রদর্শন করতে হবে।
করতালি, উল্লাস, পতাকা ও গানসহ নানা আয়োজনে পুরো আর্জেন্টাইন ফুটবল পরিবারকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জাতীয় দলের হয়ে আর্জেন্টিনার সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলদাতা মেসি। ৩৯ বছর বয়সী এই তারকা আলবিসেলেস্তেদের হয়ে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন।
গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান মেসি। তবে দেশের মাটিতে তার আনুষ্ঠানিক বিদায় আয়োজন হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
এস