প্রখ্যাত ফটো সাংবাদিক মনোয়ার আহমেদ আর নেই। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বুধবার দিবাগত রাত ১২টার দিকে ইন্তেকাল করেন তিনি। ইন্নালিল্লাহি..... রাজিউন।
এক সময়ের জনপ্রিয় ম্যাগাজিন সাপ্তাহিক চিত্রালির (বন্ধ ঘোষিত) চিফ ফটো জার্নালিস্ট ছিলেন মনোয়ার আহমেদ। চলচ্চিত্র জগতের অত্যন্ত জনপ্রিয় ফটো জার্নালিস্ট ছিলেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। গত ছয় মাস ধরে লিভার সিরোসিসসহ বিভিন্ন ধরনের শারিরিক অসুস্থতায় ভুগছিলেন মনোয়ার আহমেদ। মৃত্যুকালে তিনি স্ত্রী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় তার মরদেহ জাতীয় প্রেসক্লাবে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মনোয়ার আহমেদের ঘনিষ্ঠরা।
ইআর





