প্রাইভেট টেলিভিশন চ্যানেল একুশে টিভির (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামের রিমান্ড আবেদনের শুনানি ৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
মামলার প্রয়োজনীয় কাগজপত্র (কেস ডকেট) না থাকায় আজ (মঙ্গলবার) শুনানির এ তারিখ ধার্য করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মহানগর হাকিম মেহের নিগার।
এর আগে সালামের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিল পুলিশ।
এদিকে, মঙ্গলবার তথ্য মন্ত্রনালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামকে পর্নোগ্রাফি আইন-২০১২'র মামলায় গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে।
গত বছরের ২৬ নভেম্বর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি (নম্বর ১৪) দায়ের করেন কানিজ ফাতেমা নামের এক মহিলা।
ক্যান্টনমেন্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মঙ্গলবার মামলা দায়েরেরবিষয়টি নিশ্চিত করে বলেন, ওই মামলাতেই আব্দুস সালামকে গ্রেফতারদেখানো হয়েছে। মামলাটি বর্তমানে গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।
এর আগে মঙ্গলবার (০৬ জানুয়ারি) মধ্যরাতে ইটিভি কার্যালয়ের নিচ থেকে সালামকে আটক করে গোয়েন্দা পুলিশ।
মামলারএজাহারে উল্লেখ করা হয়েছে, একুশে টেলিভিশনের অপরাধ বিষয়ক অনুসন্ধানীঅনুষ্ঠান ‘একুশের চোখ’ – এ এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে প্রতিবেদন প্রচার করাহয়।
কেবি





