দেশে অব্যাহতভাবে চলা গণহত্যা বন্ধ ও অবিলম্বে সব দলের অংশগ্রহণে নির্বাচনের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

রোববার (০৮ ফেব্রুয়ারি ২০১৫) জাতীয় প্রেস কাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এ দাবি জানান।

একই সঙ্গে বিএফইউজে সভাপতি শওকত মাহমুদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহেরও দাবি জানানো হয়।

বিএফইউজের সিনিয়র সহ-সভাপতি এম আবদুল্লাহ’র সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন, বিএফইউজের সাবেক সভাপতি ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক রুহুল আমিন গাজী, বিএফইউজের মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাবেক সভাপতি আবদুস শহীদ, জাতীয় প্রেস কাবের যুগ্ম সম্পাদক কাদের গণি চৌধুরী, বিএফইউজের সাবেক সহ-সভাপতি নুরুল আমিন রোকন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ডিইউজের সাংগঠনিক সম্পাদক শাহীন হাসনাত প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, এভাবে কোনো সভ্য ও গণত্তান্ত্রিক দেশে এভাবে ক্রসফায়ারের নামে গণহত্যা চলতে পারে না। এজন্য গণতন্ত্র ফিরিয়ে আনতে অবিলম্বে সব দলের অংশগ্রহণে নির্বাচন দরকার। তা না হলে দেশে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। 

পেট্টোলবোমা হামলাকারীদের কাছে স্যারেন্ডার করা হবে না বলে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে সাংবাদিক নেতারা বলেন, প্রধানমন্ত্রীর স্যারেন্ডার না করার ঘোষণা হিটলারের পুনরাবৃত্তি।

হিটলার এ ঘোষণা দেওয়ার পর শেষ পর্যন্ত নিজের মাথায় গুলি করে আত্মসমর্পণ করেছিল। শেখ হাসিনাকেও জনগণের কাছে আত্মসমর্পণ করতে হবে। সমাবেশে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের সমালোচনা করা হয়। 

এসএইচ