কবি নজরুলের স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতি ঘটন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহীত উল আলমের উপস্থিতিতে গত মঙ্গলবার ছয় সদস্য বিশিষ্ট এ সাংবাদিক সমিতি ঘোষণা করা হয়েছে।

মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সজিব আহমেদকে সমিতির সভাপতি এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মো. আজিজুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

এছাড়া সহ-সভাপতি রফিকুল ইসলাম বিপুল, সাংগঠনিক সম্পাদক মেহেদী জামান লিজন, যুগ্ন-সম্পাদক রাশেদ সৌরভ, এবং ওয়াহিদুল ইসলামকে সহ-সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ ডক্টর মো. হুমায়ুন কবির, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও উপাচার্য সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হালিম এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপ-পরিচালক এস.এম. হাফিজুর রহমান প্রমুখ।

ওএইচ/ এআর