[b]ঢাকা: [/b]প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে এসএ টিভি। ২০১৩ সালের ১৯ জানুয়ারি যাত্রা শুরু করার পর থেকেই চ্যানেলটি দর্শকদের ভিন্নতা উপহার দেবার চেষ্টা করে আসছে। অনুষ্ঠান ও সংবাদের মাধ্যমে চেয়েছে শীর্ষ সারির চ্যানেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে। এরইমধ্যে চ্যানেলটি এলক্ষ্যে অনেকটাই এগিয়ে গেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাত দিনের বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে এসএ টিভি কর্তৃপক্ষ। বিশেষ এ অনুষ্ঠানমালার প্রচার শুরু হয়েছে ১৮ জানুয়ারি থেকে। এদিন রাত ১২টা এক মিনিটে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর মূল অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে নাটক, সঙ্গীতানুষ্ঠান, টকশো ইত্যাদি।
সর্বশেষ টিআরপির (সপ্তাহ ২,জানুয়ারি ৪-১০) সার্বিক মূল্যায়ন বলছে- মাছরাঙা, জিটিভি, দেশ,ইন্ডিপেনডেন্ট,বিটিভি ও বৈশাখীর মতো চ্যানেলের চেয়েও এসএটিভি এগিয়ে রয়েছে। এক বছরে এটি অনেক বড় অর্জন বলেই মনে করছেন মিডিয়া সংশ্লিষ্টরা।
নাটক ও অনুষ্ঠানের পাশাপাশি গত এক বছরে সংবাদ নিয়েও দর্শকদের কাছাকাছি আসতে পেরেছে এসএ টিভি। সর্বশেষ প্রকাশিত টিআরপির জিপিআই অনুযায়ী সংবাদ শাখায় এসএ টিভির জিআরপি ছিল ৮৬১। এক্ষেত্রে চ্যানেলটি এগিয়ে রয়েছে এশিয়ান, বাংলাভিশন, বৈশাখী, বিটিভি, দেশটিভি, জিটিভি, মাছরাঙা ও আরটিভির মতো চ্যানেলের চেয়েও।
টকশোর ক্ষেত্রেও এসএ টিভি এখন নানা কারণে আলোচিত। এর লেট এডিশন অনুষ্ঠানটি এরইমধ্যে দর্শকপ্রিয় হয়ে উঠেছে।
এসএ টিভির কর্ণধার এসএ পরিবহণের সত্ত্বাধিকারী সালাউদ্দিন আহমেদ। আর এর চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকী।
গণমাধ্যম
এসএ টিভির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
ঢাকা: প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে এসএ টিভি। ২০১৩ সালের ১৯ জানুয়ারি যাত্রা শুরু করার পর থেকেই চ্যানেলটি দর্শকদের ভিন্নতা উপহার দেবার চেষ্টা





