বাংলাবাজার পত্রিকার হেড অব নিউজ এবং ডিআরইউ’র সাবেক সহ-সভাপতি মুফদি আহমেদের মাতা দিল রওশন বানু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি-- রাজিউন)। মৃতুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
সোমবার দিবাগত রাত পৌনে ১টায় শেরে বাংলা নগরস্থ জাতীয় কিডনি ইনিষ্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃতুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
আগামিকাল বুধবার মরহুমার নামাযে জানাযা শেষে নিলফামারির ডোমার উপজেলার খাটুরিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান মুফদি আহমেদ।
এদিকে ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা এবং সদস্য এক বিবৃতিতে দিল রওশন বানুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। সাংবাদিক মুফদি আহমেদের টেলিফোন নম্বরঃ-০১৯১১-৩৫২৫১১
ঢাকা, একে, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর





