এটিএন বাংলার রিপোর্টার ইশান বিন দিদার ও ক্যামেরাপারসন আবদুল আলিমের ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে বিএফইউজে’র সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ডিইউজে’র সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সোহেল হায়দার চৌধুরী বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা মেনে নেয়া যায় না। এ ধরনের কর্মকান্ড দু’পক্ষের মধ্যে আস্থার সম্পর্ক নষ্ট করবে।

নেতৃবৃন্দ অবিলম্বে নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগ ও সরকারের প্রতি জোর দাবি জানান।

তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের কর্মকান্ড পেশাজীবীসহ সাধারণ মানুষকে শংকিত করবে।

ডিইউজে’র সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এমবি