বৃহস্পতিবার (২০ মার্চ) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা, চামড়া গবেষণা ইনস্টিটিউট, হাউজ বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মকর্তারা এবং যশোর রাজশাহী, খুলনা, সিলেট, শরিয়তপুর, মৌলভীবাজার ও নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে অনুসন্ধানী সাংবাদিকরা এই কর্মশালা অংশগ্রহন করেন।

মোহাম্মদ আবু সাদেক, কর্মশালা পরিচালক ও উপ-প্রকল্প পরিচালক একটি নিবন্ধ উপস্থাপন করেন। আলোচনায় অংশ নেন চামড়া গবেষণা ইনস্টিটিউটের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার মো. আবুল কাশেম আজাদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব শহীদুল ইসলাম।

90d0f97c-84cd-4374-b452-f716967b5702

আলোচকরা চামড়া শিল্পের বর্তমান বাস্তবতা, চামড়া শিল্পের সংকট নিরসণে কারিগরি পদক্ষেপসমূহ ও ভবিষ্যত পরিকল্পনা, প্রচলিত সংবাদ ও প্রত্যাশিত রিপোর্টিং এবং চামড়া শিল্পের সংকট নিরসনে সাংবাদিকের করণীয় ইত্যাদি বিষয় উপস্থাপন করেন।

প্রধান অতিথি বলেন চামড়া শিল্পের উন্নয়ন ও এর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে, দেশের আপামর জনগণের কল্যাণে প্রশিক্ষণার্থীরা অবদান রাখবেন । চামড়া শিল্পের প্রকৃত সংকট ও সম্ভাবনা বিশ্লেষণ করে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করবেন, এটা আমাদের দৃঢ় প্রত্যাশা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গণমাধ্যম কর্মীদের পাশে থেকে দেশগড়ায় সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।

কোরবানিকে সামনে রেখে চামড়া সংগ্রহে দক্ষতা উন্নয়ন ও শিল্পের সংকট গভিরভাবে বিশ্লেষণপূর্বক বিষয়ভিত্তিক জ্ঞান আরো সমৃদ্ধ করে জনকল্যাণে অনুসন্ধানী রিপোর্ট উপস্থাপিত হবে, এটাই সাধারণের প্রত্যাশা। উত্তম অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমে আজকের কর্মশালার সফলতা নির্ভর করবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন মো. কাউসার আহাম্মদ, মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও অতিরিক্ত সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আলোচনায় আরও অংশ নেন পরিচালক ড. মারুফ নাওয়াজ। উপপরিচালক জনাব সুমনা পারভীন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এনএইচ