বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে একটি র্যালি বের করা হয়েছে।
মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া র্যালিটি পল্টন মোড় ঘুরে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি মুজিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা কায়সার আলম, গোলাম মোস্তফা, নাফিজ আহমেদ নাদভী, খোরশেদ আলম প্রমুখ।
বক্তারা বলেন, ফটো সাংবাদিকরা বিভিন্ন সময় নির্যাতিত হয়ে থাকেন। অনেক সময় হত্যাকাণ্ডেরও শিকার হন। তারা বিভিন্ন ঝুঁকির মধ্যে কাজ করে থাকেন।
এ সময় বক্তারা ফটো সাংবাদিকদের কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানান।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





