তিনি বলেন, মোমেন ভারতে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করেছিলেন, শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার জন্য। তিনি এটা করতে পারেন না। এটা দেশদ্রোহিতা। দেশদ্রোহিতার জন্য তাকে গ্রেপ্তার করুন।

রোববার সিলেট নগরের একটি হোটেলে আমার দেশ আয়োজিত সুধী সমাবেশ ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় মাহমুদুর রহমান এ দাবি জানান।

আমার দেশ-এর সম্পাদক আরো বলেন, মোমেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে স্বামী-স্ত্রীর সম্পর্কের সঙ্গে তুলনা করেছিলেন। এটা লজ্জাজনক। সিলেটবাসীকেও তিনি অপমান করেছেন।

আমার দেশ-এর সিলেট ব্যুরো চিফ খালেদ আহমেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী।

আলোচনা করেন আরিফুল হক চৌধুরী, জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর জামায়াতের আমির ফকরুল ইসলাম, ডা. শামীমুর রহমান, প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, প্রফেসর মোহাম্মদ ইকবাল, শাবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিউল আহসান তালুকদার ও সাংবাদিক আব্দুল কাদের। এছাড়া উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সালেহ আহমদ খসরু, সৈয়দ হাসান আব্দুল তারেক, রেজাউল ইসলাম, রেহানা আফরোজ, ইমরান আহমদ, সেলিম আহমদ, সামিয়া বেগম প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী।

মতবিনিময়কালে বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে ২০২০ সালে বর্বর নির্যাতনে নিহত রায়হানের মা আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের কাছে ছেলে হত্যার ন্যায়বিচার পেতে সহযোগিতা কামনা করেন। কান্নারত রায়হানের মাকে সান্ত্বনা দেন সম্পাদক।

এমএম