ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার  মাহফুজুর রহমানের পিতা মাওলানা এএসএম আব্দুল হাই বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি -রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

তিনি গত মঙ্গলবার দিবাগত রাত ১টায় ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে  গেছেন। মরহুমকে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ফলশিয়া গ্রামে  নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে শনিবার এক বিবৃতিতে  ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন সাংবাদিক মাহফুজুর রহমানের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

একে