বাবা হওয়ার খুশিতে রেলপথ মন্ত্রী মুজিবুল হকের সঙ্গে সৌজন্য স্বাক্ষাত করে শুভেচ্ছা জানিয়েছেন আইন আদালত সংবিধান ও মানবাধিকার বিষয়রক সাংবাদিকরা।
গতকাল সোমবার বিকেলে রাজধানীর রেল মন্ত্রনালয়ে মন্ত্রীকে এ শুভেচ্ছা জানান আইন সাংবাদিকরা।
আইন আদালত সংবিধান ও মানবাধিকার বিষয়রক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের সিনিয়র সদস্য ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বহুমুখি সমবায় সমিতির সাবেক সভাপতি মাহমুদুর রহমান খোকনের নেতৃত্ব সাংবাদিকরা মন্ত্রীর সঙ্গে স্বাক্ষাত করে কুশল বিনিময় করেন।
স্বাক্ষাতকালে মন্ত্রীর স্বাস্থ্যের খবর নেওয়ার পাশাপাশি তার মেয়ের খবরও নেন সাংবাদিকরা।
বাবার হওয়ার অনুভুতি জানতে চাইলে মন্ত্রী খুশি বলে জানান। একইসঙ্গে সাংবাদিকদেরকে মিষ্টি মুখ করান।
এ সময় বাসসের সিনিয়র সাংবাদিক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাঈন, ল’ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মৃধা, সাংবাদিক নেতা মোশাররফ হোসেন, বাংলামেইলের স্টাফ করেসপন্ডেন্ট আমিনুল ইসলাম মল্লিক, রেডিও ধ্বনির নিউজ ব্রডকাষ্টার সৈয়দ রায়হানুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এমআইএস





