জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন- সুব্রত, রাজ, মোবারক হোসেন ও মনিরুজ্জামান। আহতদের সবাই বিভিন্ন গণমাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত। সাংবাদিক রাজনীতিকে কেন্দ্র করে তাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

রোববার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি সুকান্ত ব্রাহ্মণ জানান, সাংবাদিক রাজনীতিকে কেন্দ্র করে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আহত সাংবাদিকরা বিভিন্ন গণমাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ