জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক শওকত মাহমুদ। বুধবার বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক ও জেলার নাসির হোসেন জানান, বিকেল সাড়ে চারটার দিকে শওকত মাহমুদকে জামিনে মুক্তি দেয়া হয়।

শওকত মাহমুদ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট রাজধানীর পান্থপথ থেকে শওকত মাহমুদকে আটক করা হয়। রাজধানীর ইস্কাটনে গাড়ি পোড়ানোর অভিযোগে রমনা থানায় করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় শওকত মাহমুদকে।

এ ছাড়া গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিষ্ফোরণের অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা তিনটি মামলায় তিনি এজাহারভুক্ত ও অভিযোগপত্রভুক্ত আসামি।

এমআইএস

সাংবাদিক শওকত মাহমুদ জামিনে মুক্ত

জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক শওকত মাহমুদ। বুধবার বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক ও জেলার নাসির হোসেন জানান, বিকেল সাড়ে চারটার দিকে শওকত মাহমুদকে জামিনে মুক্তি দেয়া হয়।

শওকত মাহমুদ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা।

এমআইএসসাংবাদিক শওকত মাহমুদ জামিনে মুক্ত