বাংলাদেশ জার্নালিষ্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন (বিজেডব্লিউএফ) আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা বলেছেন, লেখনীর মাধ্যমে সত্যকে তুলে ধরতে হবে। এটা সাংবাদিকদের ঈমানি ও পেশাগত দায়িত্ব। পবিত্র কোরআনে মহান আল্লাহ তায়ালা সত্যকে গোপন নাকরার জন্য নির্দেশ দিয়েছেন। রমযান মাসে কোরআন নাযিল করা হয়েছে। আর সেকারনেই এই মাসের মর্যাদা ও গুরুত্ব এত বেশি।
বক্তারা আরো বলেন, যুগে যুগে নবী-রাসূলের উপর যে কিতাব নাযিল হয়েছে, আল-কোরআন হচেছ তার সর্বশেষ এডিশন। কাজেই এই কোরআনের আলোকে আমাদের জীবন গঠন ও পরিচালনা করার মাধ্যমেই আমরা সার্থক জীবনলা ভকরতে পারি।
রোববার (১১ জুন) বাংলাদেশ সুপ্রীমকোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন দৈনিক নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের সদস্য সচিব শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে রমযানের গুরুত্ব ও তাৎপর্যের ওপর আলোচনা করেন,বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক ড. খলিলুর রহমান মাদানী। ইফতা রমাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমীন গাজী, বিএফইউজে’র সাবেক মহাসচিব এম এ আজিজ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবদুস শহিদ, সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন,ডিইউজে’র সহ-সভাপতি সৈয়দ আলী আসফার, খোরশেদ আলম, বিএফইউজের সাবেক সহ-সভাপতি নুরুল আমিন রোকন,ডিইউজে’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, কোষাদক্ষ শহীদুল ইসলাম,জাতীয় প্রেস ক্লাবের যুগ্ন-সম্পাদক ইলিয়াস খান,ঢাকা রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি মোরসালিন নোমানী, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সেক্রেটারি গোলাম মোস্তফা, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি আবু সালেহ আকন,মফস্বল সাংবাদিক এসোসিয়েশনের চেয়ারম্যান সাখাওয়াত ইবনে মঈন চৌধুরী, ইসলামিকল’ইয়ার্স কাউন্সিলর সহ-সভাপতি এডভোকেট এস এম কামালউদ্দিন, সুপ্রীম কোটবার এসোসিয়েশনের সাবেক যুগ্নসম্পাদক এডভোকেট সাইফুর রহমান, ডিআরইউ’র আপ্যায়ণ সম্পাদক কামালউদ্দিন সুমন, নির্বাহীকমিটির সদস্য আনিসুল ইসলাম প্রমূখ।
ড. খলিলুরর হমান মাদানী বলেন, লেখনীর মাধ্যমে সমাজে সত্যকে তুলেধরা আমাদের ঈমানী দায়িত্ব। পবিত্র কোরআনে মহান আল্লাহ তায়ালা সত্যকে গোপন না করার জন্য নির্দেশ দিয়েছেন। রমযান মাসে কোরআন নাযিল করা হয়েছে। আর সেকারনেই এই মাসের মর্যাদাও গুরুত্ব এত বেশি। বক্তারা আরো বলেন, যুগে যুগে নবী-রাসূলের উপর যে কিতাব নাযিল হয়েছে আর কোরআন হচ্ছে তার সর্বশেষ এডিশন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তায়ালা সত্যকে গোপন নাকরার জন্য নির্দেশ দিয়েছেন। রমযান মাসে কোরআন নাযিল করা হয়েছে। আর সেকারনেই এই মাসের মর্যাদা ও গুরুত্ব এত বেশি।
সভাপতির বক্তব্যে আলমগীর মহিউদ্দিন বলেন, প্রতিকূলতা সত্যেও আমাদেরকে সত্য তুলে ধরতে হবে। সত্য প্রতিষ্ঠিত হলেই সমাজ থেকে মিথ্যা দূরীভূত হবে। সম্মিলিত ভাবে আমাদেরকেই সেই সত্য প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাতে হবে।
মুস্তাঈন





