দৈনিক আমার দেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার শামসুস সালেহীন আজ মঙ্গলবার ভোর ৫ টায় নারায়নগঞ্জের চাষাড়া আমলাপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না---রাজিউন)।
জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মস্তিকের জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ যোহর আমলাপাড়া বড় মসজিদে নামাযের জানাযা শেষে মাজদাইর কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুম শামসুস সালেহীন পেশাগত জীবনে একজন সৎ ও নিষ্ঠবান সাংবাদিক ছিলেন। তিনি দৈনিক আমার দেশ পত্রিকা, দৈনিক জনতা ও দৈনিক খবরপত্রসহ বিভিন্ন দৈনিক কর্মরত ছিলেন।
এদিকে শামসুস সালেহীনের অকাল মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি শাখাওয়াত হোসেন বাদশাহ,সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) সভাপতি ইসারফ হোসেন ইসা, সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এমএ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের(ডিইউজে) একাংশের সভাপতি কবি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানসহ সাংবাদিক নেতৃবৃন্দ পৃথক বিজ্ঞপ্তিতে গভীর শোক প্রকাশ করেন।
একই সঙ্গে মরহুমের আত্মার শান্তি এবং ওই পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান সাংবাদিক নেতৃবৃন্দ ।
একে





