জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সাংবাদিকদের ফোরাম থেকে ৮ জনকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ওই ফোরামের বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃতরা হলেন, আমানুল্লাহ কবির, খন্দকার মনিরুল আলম, কামরুল ইসলাম চৌধুরী, এলাহী নেওয়াজ খান সাজু, সরদার ফরিদ আহমদ, ইলিয়াস খান, আমিরুল ইসলাম কাগজী ও গোলাম মহিউদ্দীন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ। আরও উপস্থিত ছিলেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, সাংবাদিক নেতা আব্দুস শহীদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কাদের গনিসহ প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দ।
সভায় প্রেসক্লাবের সম্প্রতি ঘটনা নিয়ে অনুষ্ঠিত এই সভায় পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করা হয়। এরপর সর্বসম্মতি সিদ্ধান্ত মোতাবেক তাদের ফোরাম থেকে ব:হিস্কার করা হয়।
এমএইচ





