রবিবার বিকালে রাজধানীর মালিবাগের বাসা থেকে ডিবির একটি টিম তাকে আটক করে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শওকত মাহমুদ বর্তমানে ডিবি হেফাজতে আছেন। বিকালে তার মালিবাগের বাসা থেকে তাকে নিয়ে আসে ডিবির একটি টিম।
তিনি বলেন, তবে তাকে কোনও মামলায় গ্রেফতার করা হয়েছে কিনা, এ সম্পর্কে আমার কাছে কোনও তথ্য নেই।
এমএম