দৈনিক ভোরের কাগজ ও বেসরকারি টেলিভিশন দেশটিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের (৪৫) রহস্যজনক মৃত্যু হয়েছে।
রাজধানীর নবাবপুর রোডের সাদমান ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের একটি রুম থেকে মঙ্গলবার তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে হোটেল কর্মচারীরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার পকেটে পাওয়া আইডি কার্ড থেকে জানা যায় তিনি দৈনিক ভোরের কাগজ ও দেশ টিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি ছিলেন।
হোটেল কর্মচারী মো. আনিস ও মো. সোহেল জানান, মঙ্গলবার দুপুর ১২টায় হোটেলের ষষ্ঠতলার ৬০৩ নম্বর কক্ষে গিয়ে দেখা যায় মনিরুজ্জামান তার বিছানায় ছটফট করছিলেন এবং তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। এ সময় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে বিকাল পৌনে ৩টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





