সারাদেশে সাংবাদিকদের উপর মামলা-হামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের নেতাকর্মীরা বলেছেন, বর্তমানে এক সংকটময় সময় কাটছে বাংলাদেশের গণমাধ্যমে।বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গিয়ে সাংবাদিকরা প্রভাবশালী ও দুর্নীতিবাজদের হাতে ব্যাপক ভাবে ক্ষতি গ্রস্থ হচ্ছে।

অধিকাংশ সাংবাদিকই রক্তচক্ষু উপেক্ষা করে সামনে এগিয়ে যাবেন এমনটাই প্রত্যাশা ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের নেতাদের। সাংবাদিক হত্যা, নির্যাতন, দমন, নিপীড়ন থাকবেই এরই মধ্যে সৎ, সাহসী সাংবাদিকতার দাঁড় উন্মুক্ত হবে বলে মনে করেন তারা।

সাংবাদিক নেতারা আরও বলেন, বাংলাভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক সানজিদ, সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক ইন্দ্রজিৎ সরকার, ৭১ টেলিভিশনের প্রযোজক ও উপস্থাপক আতিক রহমান, মাদারীপুরের কালকিনীর যায়যায়দিনের প্রতিনিধি শহীদুল ইসলাম খোকন, চ্যানেল আইয়ের মোরসালিন বাবলা সহ সারাদেশের সাংবাদিকদের উপর মামলা-হামলা ও হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের নেতাকর্মীরা।

গণমাধ্যমের উন্নয়নের স্বার্থে সাংবাদিক মামলা-হামলা, হুমকি ও হত্যা-নির্যাতনের বিচার বতর্মানে অত্যান্ত জরুরি বলে মনে করেন সাংবাদিক নেতাকর্মীরা।

মেহেদী/এমবি