প্রয়াত সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার ও শামসুল সালেহীনের পরিবারকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ইসলামী ব্যাংকের সহায়তায় ১ লক্ষ টাকা করে অুনদান প্রদান করেছে।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সাইফুল ইসলাম তালুকদার ও শমসুস সালেহীনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

স্বরণ সভায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা বলেন, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার ও শামসুল সালেহীন ছিলেন সদা হাস্সোজ্বল, বিনয়ী এবং তার তাদের কাজের প্রতি সর্বদা একনিষ্ট ও সৎ ।

স্মরণ সভায় অন্যান্য বক্তারা বলেন, সাইফুল ইসলাম তালুকদার কেমন ছিলেন তা বুঝানোর জন্য আপনাদের সামনে একটি তথ্য উপস্থাপন করছি। সাইফুল ইসলাম তালুকদার যে দিন মারা যান সেদিনও তার লেখা পত্রিকায় প্রকাশিত হয়েছে।

শাখাওয়াত হোসেন বাদশা বলেন, প্রয়াত এই দুই সাংবাদিক পরিবারকে ২ লক্ষ টাকা করে প্রাধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে অনুদান প্রদানের জন্য আবেদন করব।

এই দুই পরিবারকে ১ লক্ষ করে অনুদান প্রদানের সময় তিনি আরো উল্লেখ করেন, সাংবাদিকদের জন্য একটি গ্রুপবীমা ব্যবস্থা করা হবে, যারা স্বাভাবিক মৃত্যুবরণ করবে তাদের ৩ লক্ষ টাকা, দুর্ঘটনায় মারা গেলে ৬ লক্ষ টাকা আর হার্ট ও মস্তিকজনিত সাংবাদিক রোগীদের জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হবে।

এছাড়া ইসলামী ব্যাংকের সহয়তায় নাক, কান, গলা হার্ট কিডনীর চিকিৎসার জন্য কেম করা হবে, যাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রত্যেক সদস্য বিনামূল্যে চিকিৎসা নিতে পারবে।

স্বরণসভায় আরো বক্তব্য রাখেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, সাবেক সভাপতি ওমর ফারুক সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্ধ।

এমএ/কেএইচ