২১শে পদক প্রাপ্ত ভাষা সৈনিক বিশিষ্ট কলামিস্ট, সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক জনাব সাদেক খানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী র ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।
সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ প্রদত্ত এক শোকবাণীতে শোক প্রকাশ করেন তিনি।
মকবুল আহমাদ বলেন, জনাব সাদেক খান একজন দেশপ্রেমিক সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক ছিলেন। তার ক্ষুরধার লিখনী দেশবাসীকে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছে।
সাদেক খানের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, তার মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক বুদ্ধিজীবীকে হারালো। আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার রূহের মাগফিরত কামনা করে দোয়া করছি-আল্লাহ যেন তার নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন।
সমবেদনা জ্ঞাপন করে তিনি বলেন, তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহীদের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
এমআইএস





