জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০১৪ সেশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে দ্য ইনডিপেনডেন্ট’র জনি আলম ও সাধারণ সম্পাদক পদে দৈনিক দিনকাল’র মামুনুর রশিদ সৈকত নির্বাচিত হয়েছেন।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে বিকালে প্রধান নির্বাচন কমিশনার দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সহ-সভাপতি এস এম নাজমুস সাকিব রাফসান (দ্য ডেইলি স্টার), যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসাইন (আলোকিত বাংলাদেশ), কোষাধ্যক্ষ সৈয়দ এলতেফাত হোসাইন (বাসস), দপ্তর ও প্রকাশনা সম্পাদক মো. মাহমুদুল হাসান (দৈনিক মানবজমিন) নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ফাহিমা তুজ জোহরা (দৈনিক বর্তমান), মওদুদ আহমেদ সুজন (ডেইলি সান) ও শরীফুল কবির শামীম (ডেইলি অবজারভার) নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ৪৮ জন সাংবাদিকের মধ্যে ৪৫জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, সহকারী অধ্যাপক মো. ফখরুল ইসলাম ও সদস্য সচিব হিসেবে আহমেদ সুমন দায়িত্ব পালন করেন।
ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





