দৈনিক আমাদের সময় পত্রিকার বিশেষ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার (৫৫) নিজ বাসায় ইন্তেকাল করেছেন ইন্না---রাজিউন।

মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ মেয়ে এক পুত্র সন্তান অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাংখী রেখেগেছেন।

তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ই্উনিয়নের (বিএফইউজে) একাংশের যুগ্ম মহাসচিব চিলেন। সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার শনিবার দিবাগত রাত সোয়া ১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

রোববার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে সাইফুল ইসলামের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে তার লাশ নেওয়া হয়।

পরে বিকেলে চাঁদপুরে তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে সাইফুল ইসলাম তালুকদারের লাশ দাফনের জন্য নেয়া হয়।

এদিকে সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের অকাল মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ই্উনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব আবদুল জলিল ভুইয়া,ঢাকা সাংবাদিক ইউনিয়নের(ডিইউজে) একাংশের সভাপতি আলতাফ মাহমুদ,সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন পৃথক বার্তায় গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে মরহুমের আত্নার মাগফেরত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

একে