যমুনা টিভির স্পোর্টস এডিটর মোঃ হাসান উল্লাহ খান রানার মা বেগম কামরুন নাহার ইন্তেকাল করেছেন (ইন্না.... রাজিউন)। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর আরামবাগের নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারনে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি এক পুত্র ও ৫ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আছর মরহুমার নামাজে জানাজা শেষে আজীমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এদিকে আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এক বিবৃতিতে সাংবাদিক মোঃ হাসান উল্লাহ খান রানার মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন।
একে