আর টিভির সিনিয়র রিপোর্টার জয়নাল আবেদীনের মা ফিরোজা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালি...রাজিউন)।
গতকাল রোববার রাজধানীতে নাখাল পাড়া নিজ বাসায় তিনি বেগম ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ৪ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ যোহর মরহুমা ফিরোজা বেগমের নামাজের জানাযা শেষে তেজগাঁও রহিম মেটাল কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি শাখাওয়াত হোসেন বাদশাহ,সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনসহ সকল কর্মকর্তা এবং ক্র্যাব সভাপতি ইসারফ হোসেন ইসা ও সাধারণ সম্পাদক কামারুজ্জামান খানসহ সকল কর্মকর্তাও সদস্যগণ আর টিভির সাংবাদিক জয়নাল আবেদীনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
সাংবাদিক নেতারা একই সঙ্গে মরহুমার রূহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
একে