ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সহ-সভাপতি ও বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দিগন্ত টেলিভিশনের বার্তা সম্পাদক জিয়াউল কবির সুমনের মা শাহিদা আক্তার (৫৬) বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর ইবনেসিনা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।

শাহিদা আক্তার দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন। তিনি স্বামী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ডিআরইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

মরহুমার প্রথম জানাজা বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর মোহাম্মদপুরে অনুষ্ঠিত হয়। নোয়াখালী সদর থানার চরমটুয়া ইউনিয়নের খলিশাতোলা গ্রামে রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়।

ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এক বিবৃতিতে শাহিদা আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। বিজ্ঞাপন ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান বেস্টকমের পক্ষ থেকেও তার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

জেএ