লক্ষ্মীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে শনিবার  পালন করা হয়।
সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের সামনে থেকে বর্নাঢ্য র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা রিপোর্টাস ইউনিটির আয়োজনে ও ইয়ুথ জার্নালিস্ট ফোরাম এর সহযোগীতায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা উপ- পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন।
দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন, জেলা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন। রিপোর্টাস ইউনিটির কার্যকরী সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মো: সালাহ উদ্দিন শরীফ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুনিল চন্দ্র ঘোষ, সাবেক পৌর কমিশনার জাকির হোসেন আরজু।
বক্তব্য রাখেন, রিপোর্টাস ইউনিটির সিনিয়র সহসভাপতি সেলিম উদ্দিন নিজামী, রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আক্তার আলম, নগর হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাক, বেসরকারী এনজিও ভয়েস এর নির্বাহী পরিচালক শামছুল আলম লিটু, জেলা ব্র্যাক প্রতিনিধি ফারুক আহমেদ ও সুপ্র এর জেলা সমন্বয়ক পারভিন হালিম প্রমুখ।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]