গুলশান কার্যালয়ে ‘অবরুদ্ধ’ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা।

রোববার দুপুর ৩ টা ৪০ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা জানিয়েছেন, মহিলা দলের কর্মীরা মিছিল বের করলে যুবলীগ হামলা চালায়। ওই ঘটনার খবর সংগ্রহ করতে গেলে দায়িত্বরত সাংবাদিকদের ওপরও চড়াও হয় যুবলীগ নেতাকর্মীরা।

এমএইচ, জেএ